শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলের কদমতলী ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত
/ ৫৫ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ৬:২৪ অপরাহ্ন

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ ব্যপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের প্রানকেন্দ্র ঐতিহ্যবাহী কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি গঠনের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে কোনো ধরনের অপ্রীতিতকর কোনো ঘটনা ছাড়াই অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়।


সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম লিটন (চেয়ার)। তিনি পান ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়াহেদ আলী (ছাতা) পান ১৯১ ভোট। সহ-সভাপতি দুলাল হোসেন আকন (আনারস)। তিনি পান ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী গনি ইয়ামিন (মোরগ) পান ২৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হোসেন (মটর সাইকেল)। তিনি পান ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল গফুর (গরুর গাড়ি) পান ১৮৬ ভোট। কোষাধক্ষ্য পদে আবুল হোসেন (মই) ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইমরান হাসান জনি (তালাচাবি) পান ১৭০ ভোট।ধর্মবিষয়ক সম্পাদক আরফান আলী মিয়া (বটগাছ) ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলআমীন (গোলাপফুল) পান ১৬৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে অনুপ সাহা (বল) ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীশাহ জালাল (ব্যাট) পান ১৭৭ ভোট।বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল বারেক,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,দপ্তর সম্পাদক মো.মজনু মিয়া,সমাজকল্যাণ সম্পাদক শ্রী সুভাশীষ সাহা,প্রচার সম্পাদক জাহিদুল তালুকদার, আইন বিষয়ক সম্পাদক মো.চান মিয়া। সম্মানীত সদস্যরা হলেন, মিজানুর রহমান নিজাম,বজলু মিয়া,রঞ্জন সরকার,দেলখুশ,ইসমাইল হোসেন।এসময় প্রধান নির্বাচন কমিশনারে দায়িত্বে ছিলেন,কদমতলী ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো.ইসমাইল হোসেন। সহকারীর দায়িত্বে ছিলেন,শ্রী শ্যামল কৃষ্ণ সাহা,মো.মোতাহের আলী মিয়া,ড.সুলতান মাহমুদ। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, মো.আতিকুর রহমান,সহকারী প্রিজাইডিংয়ের দায়িত্বে ছিলেন,মো. আবু সাইদ,আব্দুর রহমান। পোলিং অফিসার ছিলেন,মো.হিরণ মিয়া,মো.জাহাঙ্গীর হোসেন। সকাল থেকে কদমতলী সমিতির ভোট কেন্দ্র প্রাঙ্গণে ভোটার, প্রার্থীর কর্মী সমর্থক ভিড় জমান। এর পূর্বে ভোট কেন্দ্র প্রাঙ্গণের প্রধান সড়কসহ আশপাশ এলাকা প্রার্থীদের পোস্টার সাজানো হয়। সারাদিন ভোট কেন্দ্র প্রাঙ্গণ ছিল মুখরিত। প্রার্থীর কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণী মানুষের ভিড় ছিল লক্ষনীয়। বিকেলে ৪টার সময় ভোট গ্রহন শেষ হওয়ার পরই ফলাফল জানার জন্য ভিড় আরো বেড়ে যায়। এরপর ভোট গননা শুরু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page