শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে চাঞ্চল্যকর মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 
/ ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ২:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের  ভূঞাপুরে মুসলিম নামের এক যুবক কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার(৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার মাটিকাটা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য সহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়।এ সময় বক্তব্য রাখেন নিহতের মা, ছোট ভাই এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।বক্তারা বলেন গত ৪ অক্টোবর মুসলিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয় নি।খুনিরা বীর দর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা নিলে তাদেরকেও কুপিয়ে যখম করবে বলে হুমকি দিচ্ছে।এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এ সময় তারা ভূঞাপুর টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।বিক্ষুব্ধ জনতা দোষীদের গ্রেফতারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি আসামীদের গ্রেফতার না করে তাহলে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যাবস্থা অচল করতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তারা অবস্থান করবে এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে।এদিকে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ ১২ কি.মি.রাস্তায় যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার নিহতের খুনিদের অবিলম্বে গ্রেফতার করার আশ্বাস দেন। অতপর বিক্ষুব্ধ জনতা মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে।ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।আসামীদের অতি দ্রুতই গ্রেফতার করা হবে।আমাদের অভিযান চলমান। আমরা সর্বদা আপনাদের পাশে আছি।আপনারা ধৈর্য্য ধারন করুন এবং আমাদের সহযোগিতা করুন।উল্লেখ্য গত ৪ অক্টোবর মাটিকাটা বাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে একটি শালিসি বৈঠক বসা হয়।অনলাইন জুয়া সম্পর্কে এলাকার মাতাব্বরদের ধারনা কম থাকায় মুসলিম নামের যুবক তাদের বুঝিয়ে দিতেই হত্যাকারিরা মুসলিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page