শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শিক্ষিকাসহ দুই ডেঙ্গু রোগী সনাক্ত, এলাকায় আতঙ্ক
/ ৫৮ Time View
Update : রবিবার, ২৮ জুলাই, ২০১৯, ৮:০৪ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের একজন ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিমা সুলতানা অপরজন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেনের স্ত্রী ফাতেমাতুজ্জহুরা। শিক্ষিকা রিমা সুলতানা ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে এবং ফাতেমাতুজ্জহুরা টাঙ্গাইল সোনিয়া ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ডেঙ্গুতে আক্রান্ত ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিমা সুলতানা

জানা যায়, উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিমা সুলতানা বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে পরীক্ষা শেষে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারেন। রিমা সুলতানা বর্তমানে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন। অপরদিকে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেনের স্ত্রী ফাতেমাতুজ্জহুরা গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হন। শনিবার টাঙ্গাইল সোনিয়া ক্লিনিকে পরীক্ষা শেষে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারেন। বর্তমানে তিনি ডা.নুরুল আমীনের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ভূঞাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় জনমনে বিরাজ করছে আতঙ্ক।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো মহী উদ্দিন বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোন রোগীর এখন পর্যন্ত ডেঙ্গু ধরা পড়েনি। যে দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা অন্যত্র পরীক্ষা করিয়েছে। জনসচেতনতা বৃদ্ধিসহ আমরা সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছি। কোথাও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page