শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ১৫ ডেঙ্গু রোগী সনাক্ত জনসাধারন আতঙ্কে
/ ৬৬ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০১৯, ৩:০০ অপরাহ্ন
ঘাটাইলে ১৫ ডেঙ্গু রোগী সনাক্ত জনসাধারন আতঙ্কে
ঘাটাইলে ১৫ ডেঙ্গু রোগী সনাক্ত জনসাধারন আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে গত এক সপ্তাহে চিকিৎসকরা ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন । ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু রোগ নির্ণয়ের কোনো ব্যবস্থা নেইএতে জনসাধারনের মনে আতঙ্ক বিরাজ করছে । সনাক্তকারী সকল রোগীকেই উপজেলা সদরের দুটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করে সনাক্ত করা হয়েছে।

ঘাটাইলে ১৫ ডেঙ্গু রোগী সনাক্ত  জনসাধারন আতঙ্কে
ঘাটাইলে ১৫ ডেঙ্গু রোগী সনাক্ত জনসাধারন আতঙ্কে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিস্টার মোতাবেক সনাক্তকারী রোগীর সংখ্যা ১২ জন। তবে বেরকারি ক্লিনিক দুটির তথ্য মতে ঘাটাইলে ডেঙ্গু সনাক্তকারী রোগীর সংখ্যা ১৫ জন। এদের মধ্যে চার জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ নির্ণয়ের কোনো ব্যবস্থা হাসপাতালে না থাকায় হাসপাতালে আসা রোগীরা উপজেলা সদরের বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করে ডেঙ্গু সম্পর্কে নিশ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গত এক সপ্তাহে ১২ জন রোগী এসেছেন। এদের মধ্যে চার জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান খান জানান, ঘাটাইল উপজেলা আক্রান্ত ডেঙ্গু রোগীরা কেউ স্থানীয়ভাবে আক্রান্ত হননি। সকল রোগীই ঢাকা ও বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু রোগের জীবাণু নিয়ে ঘাটাইলে এসেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page