নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে উন্নয়ন কাজে পঞ্চমূখ উপজেলা প্রশাসন
নিবেদিতপ্রাণ–সহকারী কমিশনার (ভূমি) মো:তারিকুল ইসলাম।
ভূঞাপুর উপজেলার পৌর এলাকায় উন্নয়নের যে ছোঁয়া লেগেছে, তা চোখে পড়ার মতো। দায়িত্ব গ্রহণের পর থেকে তারিকুল ইসলাম স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার এক নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছেন।
তার কাজের মধ্যে দৃশ্যমান পুকুর সংস্কার, বাসষ্ট্যান্ড সংস্কার,নাগরিক বসার স্থান, সুপেয় পানির ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, সিসি ক্যামেরা, ফ্ল্যাড লাইট, ওয়াশরুম নির্মাণ, কসাইখানার পরিবেশ উন্নয়ন, মাঠে ঘাস লাগানো,অবৈধ বালুঘাট, স্থাপনা উচ্ছেদ অভিযানসহ অসংখ্য জনকল্যাণমুখী কাজ এখন বাস্তবায়নের পথে। এসব কাজ শুধুই উন্নয়ন নয়, বরং এটি জনগনের নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য ভূঞাপুর গড়ার স্বপ্নপূরণের পথ।সামনে আরো এমন কিছু কাজ হাতে নিয়েছেন যা ভূঞাপুর একটি মডেল পৌরশহর হিসেবে দৃশ্যমান হবে।এ ব্যাপারে উন্নয়ন কাজ সম্পর্কে
আরো জানাযায়,রমজানের পূর্বে বাজার স্থিতিশীল রাখায় সর্বোচ্চ কঠোরতার সাথে নিয়ন্ত্রণ করা হয়েছে। উপজেলা হেলথ কমপ্লেক্স, বাস স্ট্যান্ড, শিয়ালকোল হাটে আধুনিক দৃষ্টিনন্দন ওয়াশরুমের কাজ চলমান আছে। উপজেলার সামনের অপরিস্কার অংশ পরিষ্কার করে মানুষের হাটাচলার ব্যবস্থা গ্রহন করা হবে।পৌরসভার বিভিন্নস্থানে ফ্ল্যাড লাইট স্থাপন করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা এবং সার্বক্ষণিক মাইক স্থাপনের উদ্যোগ।
কসাইখানার পরিবেশ উন্নত করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য পানির ব্যবস্থা, টাইলস এবং গ্রিল লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।তিনি বলেছেন,
“চলুন, আমরা সবাই মিলে গড়ি এক উন্নত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ভূঞাপুর।
কিন্তু কিছু সুবিধাবাদী গোষ্ঠী, যারা কখনোই সাধারণ মানুষের মঙ্গলে কাজ করেনি, তারা আজ অপপ্রচারে লিপ্ত হয়ে এই গতিশীলতাকে থামিয়ে দিতে পারবে না।” ইনশাআল্লাহ,


