নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীম হাফেজ আব্দুল হান্নান মন্ডল মহোদয়ের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ) সকাল ১০টায় মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠান পরিচালক আলহাজ্ব হাফেজ শায়খ ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মো:বখতিয়ার খান, এ্যাড: বেলায়েত হোসেন খান কাপাশ , লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক মো: লিয়াকত আলী ভুঞা, বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বারি তালুকদার, ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফজলুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত পূলিশ পরিদর্শক আলহাজ্ব হারুন অর রশিদ খান, সাংবাদিক ইব্রাহীম ভূইয়া, কাওসার আহম্মেদ কায়েস প্রমূখ। মাদরাসা নুরানি শাখার বিভাগীয় প্রধান শায়খ হাফেজ মো:খায়রুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাদরাসা হাফিজিয়া মুহাম্মাদিয়ার মুহুতামীম হাফেজ মো: সাজিদুর রহমান,নুরানীয়ার সাবেক শিক্ষার্থী হাফেজ মাহবুব হোসেন তালুকদার , মো: সজীব হোসেন । এতে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,অভিভাবকগন এবং অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মাদরাসার পক্ষ থেকে বিদায়ী হাফেজ আব্দুল হান্নান মন্ডলকে ক্রেষ্ট তুলে দেন মাদরাসা পরিচালক আলহাজ্ব হাফেজ শায়খ ওবায়দুল্লাহ খান, ক্রেষ্ট তুলে দেন শিক্ষকবৃন্দ এছাড়াও যুব সমাজের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ : হাফেজ আব্দুল হান্নান মন্ডল দীর্ঘ ৩২ বছর উক্ত মাদরাসায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।বর্তমানে হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্য হার্ডের বাইপাস সার্জারি জনিত কারনে অবসর গ্রহন করেন।


