শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আ’লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল, মেয়রের সংবাদ সম্মেলন
/ ৭৪ Time View
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে সোমবার(৬ফেব্রুয়ারি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রচারপত্র বিতরণ করতে গেলে তাদের ওপর হামলা চালায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সরকার দলীয় এমপি ছোট মনিরের সমর্থকরা ।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ ভূঞাপুরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া বিকেল ৪টায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে মেয়র মাসুদুল হক মাসুদ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী। এ জন্য আমি গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় ব্যক্তিগত অর্থায়নে সোমবার দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রচারপত্র বিতরণ করতে গোপালপুরের আলমনগর বোর্ড বাজারের কাছাকাছি গেলে এমপি ছোট মনিরের সমর্থক গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে হামলা চালিয়ে আমার বহরের ২টি প্রাইভেটকার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় চারজন সাংবাদিকসহ আমার ১৫-২০ জন কর্মী সমর্থক আহত হয়েছে।সংবাদ সম্মেলনে মাসুদুল হক মাসুদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যাকে মনোনয়ন দেবেন আমি তার পক্ষেই কাজ করবো। এ হামলার তীব্র নিন্দা জানাই। আমি আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ হামলার সুষ্ঠু বিচার দাবী করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page