শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম হাফেজ সালেহ আহমাদ তাকরিম
/ ৬১ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপোতে  অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তাকরিম।  তিনশ প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছে সে। তার এই বিজয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির বন্যা। এর আগে সৌদী আরবে ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের রত্ন হাফেজ সালেহ আহমাদ তাকরিম। ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলওয়াতে অংশ নেন। তৃতীয় স্থান অধিকার করায় সালেহ আহমাদ তাকরিমকে এক লাখ সৌদি রিয়াল পুরস্কার দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার সমপরিমাণ।

হাফেজ তাকরিম রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা-এর কৃতি শিক্ষার্থী।হাফেজ তাকরিম তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম বিশ্বে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করেন। এছাড়া ২০২০ সালের পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন তাকরিম।টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের সন্তান হাফেজ তাকরিম। তাকরিমের বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদরাসার শিক্ষক। মা গৃহিণী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page