নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা শাখার যৌথ আয়োজনে সাংগঠনিক কর্মশালা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১১এপ্রিল)বিকেলে লোকেরপাড়া কেন্দ্রীয় মসজিদে এ কর্মশালা ও ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জময়ঈতের সভাপতি মুহাম্মদ নাজমুস সাকিব , প্রধান আলোচক ছিলেন সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড, শরিফুল ইসলাম রিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জময়ঈতের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ লোকমান হোসেন।ঘাটাইল উপজেলা জময়ঈতের সভাপতি মো :মাজহারুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল বারি তালুকদার, বাংলা বাজার মাদ্রাসার প্রভাষক সাংবাদিক মো:আব্দুল আলিম আকন্দ, লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মো:জাকির হোসেন, ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফজলুর রহমান তালুকদার বিদ্যুৎ, সাংবাদিক ইব্রাহীম ভূইয়া, ইমরান হোসেন তালুকদার,সোব্বান নাঈমুর রহমান প্রমূখ।


