শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বর্তমান অবৈধ সরকার দেশের গণতন্ত্র হরণ করেছে কথা বলার অধিকার নেই -টুকু
/ ৪৪ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকে হরণ করেছে এবং তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে লুটপাট করছে।

এই সরকারের কারণে সাধারণ মানুষ ঈদের আনন্দটুকুও করতে পারছে না। এ দেশে কোনো স্বাধীনতা নেই। আমরা এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্যাতন করে সরকার ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল বাসস্ট্যান্ডে ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে উপজেলার জগৎপুড়া এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে সপরিবারে যোগ দেন যুবদল সভাপতি। পরে গোপালপুর উপজেলার গোলপেঁচা নিজ গ্রামে বাবার কবর জিয়ারত করেন তিনি। তিনি বলেন, দেশের জনগণ এই অবৈধ সরকারের পতন চায়। কেননা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের জনগণের শান্তি নেই। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা মেধাবী হওয়া সত্ত্বেও সরকার চাকরি দিচ্ছে না, কারন তারা বিএনপি করে। তাদের কাছে মনে হয় আমাদের কোনো অধিকারই নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। গোপালপুর-ভূঞাপুরের নেতা-কর্মীদের উদ্দেশে টুকু বলেন, আমার বড় ভাই আপনাদের প্রিয় মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু মিথ্যা মামলায় প্রায় ১৬ বছর যাবৎ কারাভোগ করে আসছেন। এই জুলুমবাজ সরকারকে হটাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। সেইসঙ্গে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব। এসময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবুল, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page