শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ
/ ৪৫ Time View
Update : শনিবার, ২০ মে, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, লোডশেডিং, পুলিশি হয়রানীর প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

শুক্রবার(১৯ মে)বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়ায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির ঢাকা ভিাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এসময় প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু তার বক্তব্যে বলেন, ১৯৮৬ সালে লাল দিঘির ময়দানে দাঁড়িয়ে শেখহাসিনা বলেছিলেন যারা এরশাদের অধিনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান। পরে তিনি ও জামায়াতে ইসলাম এবং বামদলসহ হোসাইন মোহাম্মদ এরশাদের অধিনে নির্বচনে গিয়েছিলেন। একমাত্র আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার অধিনে কোন নির্বাচনে যাননি। একটা কথা পরিস্কার করে বলে দিতে চাই তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। আমরা হতে দিবনা, রক্তের বিনিময়ে হলেও আমরা তা প্রতিহত করবো। জনসমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, এডভোকেট আলি ইমাম তপন, জেলা বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, আবুল কাশেম, আতাউর রহমান জিন্নাহ, আশরাফ পাহেলী, একেএম মনিুরুল হক, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সাধারন সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ। এছাড়া বিএনপির ও অন্যান্য সহযোগী সংগঠনের সকল পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page