শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ
/ ২১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছে মাছ ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার যমুনা তীরবর্তী গোবিন্দাসী ঘাট মাছ বাজারে উঠলে সেটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়।জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক জেলে তার সহযোগীদের সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে।পরে মাছটি তারা শুক্রবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এসময় উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজন মাছটি ৫০ হাজার টাকায় ক্রয় করে ভাগাভাগি করে নেয়। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়। মাছ বিক্রেতা বলেন- নদীতে মাছ ধরে বিক্রি করাই আমার পেশা। এতো বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এতো বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন- কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক ছেলে মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে আসলে আমি বিক্রির জন্য কিনে নেই। পরে এলাকার লোকজন ৫০ হাজার টাকা দিয়ে কিনে ভাগাভাগি করে নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page