নিজস্ব প্রতিবেদক ঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে ঘাটাইল উপজেলা বিএনপি।

মঙ্গলবার(৩০ মে) সকালে ঘাটাইলের বকুল তলা থেকে দোয়া মাহফিল ও খাবার বিতরণের মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও ওয়ার্ডে ওয়ার্ডে এ তবারক বিতরণের আয়োজন করা হয়।

খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. এস এম ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব রেল্লাল হোসেন,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো,আবুবকর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম রানা,পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল হেলাল বিশ্ববাসি,সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইলাম শাহিন, প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ওবায়দুল হক নাসির এর দিনভর সফর সংগী ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এই নেতা দলের কমান্ড মেনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।সরকারি দলের এজেন্ট হয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করলে এবং দূ:সময়ে দলের পাশে না থেকে দলের ক্ষতি কললে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন এই নেতা। তিনি আরো বলেন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে,আমাদের দেশ মাতা বিএনপি‘র চেয়ার পারসনকে কারামুক্ত করতে হবে।ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।


