শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ
/ ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন

নিজম্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্ধুর ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসমাইল মন্ডলকে (৪২) নামে এক চা বিক্রেতার বিরুদ্ধে। এ ঘটনায় ইসমাইলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল একই গ্রামের হযরত মন্ডলের ছেলে। পারিবারিক সম্পর্কে ইসমাইল শিশুটির চাচা।জানা যায়, বৃহস্পতিবার সকালে ইসমাইল তার বন্ধুর মেয়েকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে শিশুটির মুখ চেপে জোরপূর্বক ধর্ষণকালে ডাক-চিৎকার করে ঘর থেকে বের হয়ে তার মাকে ঘটনাটি বলে। এদিকে, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বাড়িতে এসে ইসমাইলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। ওই শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।শিশুর বাবা বলেন, ইসমাইল আমার অবুঝ শিশু মেয়েটিকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে মুখ চেপে অনৈতিক কাজ করে। বিষয়টি নাজির মেম্বারসহ প্রভাবশালী ব্যক্তিরা ধামাচাপা দেওয়ার চেষ্টায় মিমাংসার কথা বলছেন। নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদ বলেন, এক শিশুর বিষয়ে অন্যের মাধ্যমে জানতে পেরেছি। সত্যতা কতটুকু জানি না।এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার প্রমাণ মিলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page