শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িকে ধাক্কা, ট্রাকের হেলপার নিহত
/ ৫১ Time View
Update : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক  অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মো. জাকির হোসেন (৩৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকসহ আরও অপর এক হেলপার আহত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার জাকির হোসেন জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের মনছের আলীর ছেলে। আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান, জানান ভোরে মালবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। সেই ট্রাকে চালকসহ দুইজন হেলপার ছিলেন। ট্রাকটি আশেকপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি  গাড়িকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হয় চালকসহ আরও এক হেলপার। তিনি আরও জানান, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে।  ট্রাক চালক পালিয়ে যায় যেতে সক্ষম হয়। আহত অপর হেলপারকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page