শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনার চরে বন্যা কবলিত এলাকায় চাউল বিতরণ
/ ৪৪ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনায পানিবন্দি দুঃস্থ ও নদী ভাঙন কবলিত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে চাউল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপি উপজেলার গোবিন্দাসী, গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া, মেঘারপটল, রেহাইগাবসারা এবং অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল, রামাইল ও গোবিন্দপুর বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রায় দেড় শতাধিক দুঃস্থ ও ভাঙন কবিলতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পেয়ে বাসুদেবকোল গ্রামের রহিম মোল্লা ও হাজেরা বেগম বলেন, কয়েকদিন ধরে বন্যার পানি বাড়িতে উঠেছে। কোথাও যাওয়ার জায়গা নেই। পানিবন্দি অবস্থায় ঘরে খাদ্য সংকটও দেখা দিয়েছিল। কামকর্ম নেই। মানবেতর জীবনযাপন করতে হয়েছে। হাতে তেমন টাকা-পয়সাও নেই। চাল উপহার পেয়ে সপ্তাহ চলে যাবে। বন্যার সময় চাল পেয়ে অনেক খুশি হয়েছে।

চাল খাদ্য সামগ্রী বিতরণকালে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ ও সদস্য আব্দুল লতিফ তালুকদারসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম বলেন, “বন্যা মৌসুমে উপজেলার গোবিন্দাসী, গাবসারা, অর্জুনা ও নিকরাইল চরাঞ্চলের অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করে থাকে। অনেকে কর্মহীন হয়ে পড়ে। তাই তাদের খোঁজ নেয়ার জন্য চরাঞ্চলে এসে কিছু চাল বিতরণ করা হয়েছে”। এসময সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে চরাঞ্চলবাসীর কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page