শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ইঁদুর মারার বিষ মাখানো বিস্কুট খেয়ে প্রাণ গেলো ভাই-বোনের
/ ৩৮ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ইঁদুর মারার বিষ মাখানো বিস্কুট খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ লোকমান হোসেন।মারা যাওয়া দুই শিশু হলো- ওই গ্রামের শাহ আলমের ছেলে তৌহিদ (৩) ও দেড় বছরের মেয়ে সানজিদা।জানা যায়, রবিবার(১০ সেপ্টেম্বর) বিকেলে তৌহিদ তার বোন সানজিদাকে নিয়ে বাড়ির উঠোনে খেলা করছিল। মা সানিয়া বেগম রান্না ঘরে রাতের খাবার তৈরি করছিলেন। এরই মধ্যে মায়ের চোখকে ফাঁকি দিয়ে দুই ভাই-বোন তৌহিদ ও সানজিদা ঘরের পাশের কলাবাগানে খেলতে যায়। পরে তাদের কান্নার আওয়াজ শুনতে পান মা সানিয়া।দৌড়ে গিয়ে তার দুই সন্তানকে ধরতেই নেতিয়ে পড়ে তারা। দ্রুত তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানায়, এখন বাজারে এক ধরনের ইঁদুর মারার বিষ পাওয়া যায়, যা কিনা বিস্কুটের মধ্যে মাখানো থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক নিহত শিশুদের এক আত্মীয় জানান, বাড়িতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় দুই দিন আগে ইঁদুর মারার বিষ মাখানো বিস্কুট ঘরে প্রয়োগ করেন ।সেই বিষ মাখানো বিস্কুট খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম খোকন বলেন, শিশু দুটির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ লোকমান হোসেন বলেন, প্রাথমিকভাবে শিশুদের পরিবারের দেওয়া তথ্যমতে শিশু দুটি ইঁদুরের বিষ মাখানো বিস্কুট খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টারেও বিষক্রিয়ায় মৃত্যুর কথা উল্লেখ আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page