শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বড় ভাইয়ের মৃত্যু
/ ৬৩ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আমিন (৫৮) রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকার গুলশান-২ এলাকায় রাস্তা পারাপারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।(ইন্না….,রাজিউন)

এদিকে,তার মৃত্যুর খবর শুনে বড় ভাই আবুল হোসেন (৭০) সন্ধ্যায় সেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বড় ভাই আবুল হোসেন সরিষাবাড়ির তারাকান্দি যমুনা ফার্টিলাইজার কোম্পানীর কর্মকর্তা ছিলেন। শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আবু সাদত বিপলু জানান, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আমিন ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিকের জীববিজ্ঞান পরীক্ষার প্রধান পরীক্ষক নিযুক্ত হওয়ায় প্রশিক্ষণের জন্য শুক্রবার (০৮ সেপ্টেম্বর) স্বপরিবারের ঢাকায় যান। রাতে বড় ভাই আবুল হোসেনের বাসায় ছিলেন। ১০ সেপ্টেম্বর সকালে শিক্ষা বোর্ডে যাওয়ার পথে গুলশান-২ এলাকায় রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়। পরে পথচারীরা তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বড় ভাই আবুল হোসেন অসুস্থ থাকায় তাকে মৃতুর সংবাদ জানানো হয়নি। সন্ধ্যায় তার ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে সেও হৃদরোগে আক্রান্ত হয়। পরবর্তীতে তাকে গুলশানের ইউনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। রবিবার এশার নামাজের পর নূরুল আমিনকে এবং আবুল হোসেনকে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভূঞাপুরের চর নিকলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে নিজ গ্রাম উপজেলার চর নিকলা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page