শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর হানাদারমুক্ত দিবস পালিত
/ ৫৫ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: শহীদের কবরে পুষ্পস্তর্বক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে টাঙ্গাইলের ভ‚ঞাপুর পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

রবিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মুকুল। সাধারণ সম্পাদক মামুন তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভ‚ঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ। ভ‚ঞাপুর পাক হানাদারমুক্ত করতে ১৯৭১ সালের ৮ অক্টোবর হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ি যুদ্ধের স্মৃতিচারণ করেন বীরমুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বিশিষ্ট ইতিহাস লেখক ও গবেষক শাহজাহান মিঞা, জুলফিকার হায়দার,ভূঞাপর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, বীরমুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের নির্দেশে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের খন্দকার হাবিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০০ মুক্তিযোদ্ধা ভূঞাপুরকে মুক্ত করতে পাক হানাদার বাহিনী ও রাজাকারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। পরে হানাদার বাহিনী ভূঞাপুর ছেড়ে পালিয়ে গেলেও ১০৮ জন রাজাকারকে আটক করতে সক্ষম হন মুক্তিযোদ্ধারা। এই দিন ছাব্বিশা গ্রামের আব্দুল কদ্দুছ সম্মুখ যুদ্ধে শহীদ হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page