শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে র‍্যাব পরিচয়ে মাংস ব্যবসায়ীকে অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি
/ ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে র‍্যাব পরিচয়ে রফিকুল ইসলামকে (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।

বুধবার (০১ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার গোবিন্দাসী টি মোড়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে মাংস কাটার ছুরি, দা এবং নগদ অর্থ নিয়ে নেয়। রফিকুল ইসলাম কুকাদাইর গ্রামের মৃত বদিউজ্জামান বদির ছোট ছেলে। মাংস ব্যবসায়ী ফটিক ও শহিদ জামাল জানান, আমরা সকালে গোবিন্দাসী টি মোড়ে মাংস বিক্রি করেছিলাম। ৯ টার দিকে হঠাৎ দুইজন লোক এসে বললো, তোর নাম কি? রফিকুল ইসলাম নাম বলার সাথে সাথে তার শার্টের কলার ধরে নিচে নামায়। রফিকুল ইসলাম তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা র‍্যাব বলে তাকে চরথাপ্পড় দিয়ে তাদের গাড়ীতে উঠিয়ে চলে যায়। পরবর্তীতে রফিকুল ইসলামের ফোন নম্বরে যোগাযোগ করলে তারা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন, সকালে গোবিন্দাসী টি মোড়ে মাংস ব্যবসায়ীরা মাংস বিক্রি করেছিলেন। এ সময় কয়েকজন লোক র‍্যাব পরিচয় দিয়ে রফিকুল ইসলামকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। আমরা বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে অভিযানে পাঠিয়েছি পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page