শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি রাজ্জাক, সম্পাদক কামাল,সাংগঠনিক ইব্রাহীম ভূইয়া
/ ৬৩ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের (২০২৪-২০২৫) সনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন (মানবজমিন)। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভূঞাপুর প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু (দৈনিক আমাদের সময়), সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু (দৈনিক আজকালের খবর), যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন (জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মামুন সরকার (দৈনিক আমার সংবাদ), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার ( বাংলাদেশ বুলেটিন), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান (দৈনিক ঢাকার ঢাক), কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (আনন্দ টিভি), কাজী গোলাম রব্বানী ইমরান (দৈনিক ঢাকা), মোঃ নাসির উদ্দিন (দৈনিক দেশ রুপান্তর) ও রফিকুল ইসলাম রবি (দৈনিক দেশকাল )। নির্বাচনে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ইবরাহিম খা সরকারি কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম পাপ্পু, টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক অরন্য ইমতিয়াজ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page