ভূঞাপুরে অসহায় শীতার্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা তীরবর্তী অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ১’শ ৫০ জন ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়। ১৯ পদাতিক ডিভিশন ৯৮ কম্পোজিট ব্রিগ্রেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এসইউপি, পিপিএমএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসজিপি, পিএসসি, জি প্লাস, ক্যাপ্টেন এএসএম মেহেদী হাসানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ ।এদিকে শীতবস্ত্র পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় লোকজন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


