শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
/ ৪৮ Time View
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চলমান এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে খারাপ হওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে স্বর্ণা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর এলাকার বেতুয়া পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী একই এলাকার সোনা মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বর্ণা এ বছর টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তার প্রথম বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে আসার পর থেকে সবার কাছে সে বলেছে তার পরীক্ষা ভালো হয়নি। তাই সে পাস করতে পারবে না। এ নিয়ে দুইদিন ধরে চিন্তিত ছিল। পরে শনিবার রাতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ভোরে তার মা ফজরের নামাজের জন্য ডাকতে গেলে স্বর্ণাকে গলায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page