শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে গাছের ডাল দিয়ে চাচার মাথা থেঁতলে হত্যা করলো পালিত ভাতিজা
/ ১০১ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : গাছের ডাল দিয়ে চাচার মাথা থেঁতলে হত্যা করেছে পালিত ভাতিজা। ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পটল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,হত্যাকাণ্ডের শিকার বাদশা মিয়ার পালিত ভাতিজা মো. ইয়াছিন। বাদশার বড় ভাই মুনছের আলীর কোনো সন্তান না থাকায় ইয়াছিনকে দত্তক নেন। মুনছের আলী মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। প্রায় তিন বছর আগে দত্তক ভাতিজাকে কোনো এক কারণে মারধর করেন বাদশা। সেই জেদ বুকে চেপে রাখে ইয়াছিন। প্রতিবেশীদের কাছে মাঝেমধ্যে বলে বেড়াত, চাচাকে একদিন মেরে ফেলব। সে করলও তাই। নিহত বাদশা মিয়ার (৬০) প্রতিবেশী ইউপি সদস্য বিপ্লব হোসেন জানান,রবিবার (১৮ ফেব্রুয়ারি)দুপুরে বোরো ধানের জমিতে কাজ শেষে বাড়ির পাশেই লাউগাছের মাচার নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন বাদশা। একাকী পেয়ে আমগাছের মোটা ডাল দিয়ে মাথায় আঘাত করে ইয়াছিন। এতে তাঁর মাথা থেঁতলে যায়। ওই অবস্থায় ফেলে বাড়ি চলে আসে ইয়াছিন। বিষয়টি টের পাননি নিহতের পরিবারের কেউ। আশপাশের লোকজন বাদশাকে মাচার নিচে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে বাদশাকে মৃত অবস্থায় পান। এদিকে চাচাকে হত্যা করে বাড়িতেই অবস্থান করছিল ইয়াছিন। স্থানীয়রা তাকে ধরে বেঁধে ফেলে খবর দেন পুলিশকে। পুলিশ এসে লাশ ও অভিযুক্তকে ধরে নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে ইয়াছিন। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা গাছের ডাল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত করে বলা যাবে। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page