শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে এক রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছেন ২ জন
/ ৭৮ Time View
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে বেঁধে রেখে তার সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আহাদ আলী (৩০) নামের এক যুবক। অপরদিকে মিনা আক্তার (৩৫) নামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পৃথক স্থানে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘটনা দু’টি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার খরাবর এলাকা থেকে উদ্ধার করা হয় যুবকের মরদেহ ও ১১ টার দিকে সাগরদীঘি থেকে প্রবাসীর স্ত্রীর। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরসভার খরাবর এলাকায় নিহত আহাদ আলী আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। চাকরির সুবাদে স্ত্রী মিলি খাতুনকে (২০) নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে আড়াই মাসের একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে আহাদের স্ত্রী পাশের একটি বাসায় চলে যান। 

বাসার মালিক আব্দুল আলীমের স্ত্রী মালা খাতুন জানান, আহাদের কাছে ভাড়া দেওয়া বাসাটি নতুন করেছেন। সম্প্রতি ভাড়া নিয়েছেন তারা। নতুন বাসায় কোলাহল হচ্ছে- এমন সংবাদ শুনে তিনি এবং তার স্বামী ওই বাসায় যান। ওই সময় বাসার সামনে অনেক লোককে দেখতে পান। সবাই ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ দরজা খুলছিলেন না। পরে শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন আহাদ। পাশেই চেয়ারের সঙ্গে হাত-পা ও মাজায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায় আহাদের স্ত্রী মিলি খাতুনকে। পরে রশি কেটে আহাদকে নামিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। 

অপরদিকে উপজেলার সাগরদীঘি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাসা থেকে রাত ১১টার দিকে মিনা আক্তার নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিনা উপজেলার বেইলা গ্রামের সৌদি প্রবাসী খসরু মিয়ার স্ত্রী। সে সাগরদীঘিতে আইনউদ্দিন কাজীর বাসায় ভাড়া থাকতেন। মিনার প্রতিবেশিরা জানান, দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার মালিককে খবর দেন। বাসার মালিক পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে দরজা ভাঙেন। ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে মিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যান। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দু’টি ঘটনাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা দুটির তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page