মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে রাস্তা পারাপারে অটোরিকশার ধাক্কায় ১ জনের মৃত্যু
/ ৯২ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৯:৫৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় যমজ ২ ভাইয়ের ১ ভাই আফনান (৬) মারা গেছে।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের ঝড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে কর্মরত কর্পোরাল জাহিদুল ইসলামের ২টি যমজ ছেলে আফনান (৬) ও আবিব (৬)।সেনানিবাস সংলগ্ন ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের ঝড়কা বাজার এলাকায় তারা যমজ ২ ভাই রাস্তা পারাপার হওয়ার সময়  ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঘাটাইল সিএমএইচে পাঠান। সেখানে গুরুতর আহত আফনান সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশুটি আশঙ্কামুক্ত বলে ঘাটাইল সিএমএইচ সূত্রে জানা গেছে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page