ঘাটাইল উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষনা করায় জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত মিছিল করেছে টাংগাইলের ঘাটাইল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ।

বুধবার (৬ মার্চ)৷ ঘাটাইল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


