শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে পাওনা টাকা চাইতে গিয়ে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই খুন
/ ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে পাওনা টাকা চাইতে গিয়ে ফুফাতো ভাই মিন্টুর ছুরিকাঘাতে খুন হয়েছেন মামাতো ভাই নাজমুল ইসলাম।

সোমবার (২৭ মে) সকালে উপজেলার লক্ষ্মীন্দর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাজমুল ইসলাম ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ মিন্টুকে আটক করেছে।নিহত নাজমুলের বাবা আবুল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ দিন হয় ভাগ্নে মিন্টু ৪ হাজার ৩০০ টাকা ধার নেয় ছেলে নাজমুল ইসলামের কাছ থেকে।সকালে লক্ষ্মীন্দর এলাকায় আবেদ আলি মার্কেটের খায়রুলের দোকানে মিন্টুকে বসে থাকতে দেখে পাওনা টাকা চায় নাজমুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিন্টু ক্ষিপ্ত হয়ে নাজমুলকে ছুরিকাঘাত করে। এ সময় তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া জানান, ঘটনার পরপরই মিন্টুকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page