শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
/ ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এর আগে পলাশের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা এর আয়োজন করে। দীর্ঘ ১৮ বছর পর টাঙ্গাইলের ভূঞাপুরে সমাবেশ করলেন বাংলাদেশ জামায়াত ইসলামী।আলোচনা সভায় বাংলাদেশ জামায়াত ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ উজ্জতউল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জেলা জামায়তের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশের মসজিদ মিশনের টাঙ্গাইল জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।এসময় বক্তারা বলেন, সরকার দায়িত্ব নিয়েছে ২০ দিন হয়। জামায়াত ইসলাম দুর্নীতি, দখল বাণিজ্য, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরে বিশ্বাসী নয়। কোনো ধরনের অপকর্মের মধ্যে আমাদের জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নেই। বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দল বাংলাদেশ জামায়াত ইসলামী।এর আগে জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলায় শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page