শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
/ ৯৯ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে শহীদ জিয়া মহিলা কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খলিল তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মজিজ কমিশনার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু তরফদার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা আক্তার, থানা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার।আলোচনা সভায় বক্তারা গত ৫ আগষ্টে ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page