শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
/ ৪৫৩ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬অক্টোবর)বিকেলে উপজেলার পৌর শহরে শহীদ জীয়া মহিলা কলেজ মুক্ত মাঠে এই কর্মীসভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সেলিমুজ্জামান সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা,গোবিন্দাসি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন,। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

এ সময় বক্তারা বিগত দিনে আওয়ামী লীগ সরকার কতৃক তাদের উপর নির্যাতনের বর্ননা দেন এবং আগামীদিনে দলকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন,ফ্যাসিবাদ সরকারের আমলে অন্যায়ভাবে যে সকল খুন হত্যা অন্যায় অপকর্ম হয়েছে সেগুলোর বিচার বাংলার মাটিতে হবে।এর আগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় তিনি বলেন, আমাদের ভূঞাপুরে ৩২টি স্থানে এই দূর্গোৎসব অনুষ্ঠিত হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page