সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পিং
/ ৪৭৫ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পিং  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি ছিলেন  ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার আজিম রানা,বিএনপি নেভা রফিকুল ইসলাম, মো: সুলতান প্রমূখ। ঘাটাইল উপজেলা যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন বুলবুলের সভাপতিত্বে, ঘাটাইল উপজেলা যুবদলের সদস্য  সচিব মাহবুব হাসান সৌরভের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর যুবদল সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারন সম্পাদক, মো:শাহেদ পারভেজসহ যুবদল বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় প্রায় ৪শতাধিক রোগি চিকিৎসা সেবা গ্রহন করেন।প্রধান অতিথি বলেন,প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে অক্লান্ত পরিশ্রমের,ঘাম জড়ানো একটা দিন শেষ করল ঘাটাইল উপজেলা ও পৌর যুবদল। অত্যান্ত সুশৃঙ্খল ভাবে  ফ্রি মেডিকেল ক্যাম্পিং  শেষ করায় উপজেলা শাখার সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page