ঘাটাইলে চোখে মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার দুপুরে ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আল আমিন (২৫) কোনাবাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতরা চিকিৎসা নিচ্ছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। এ ঘটনায় নিহত আল আমিনের বাবা চান মিয়ার অবস্থাও আশঙ্কাজনক।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধে আল-আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


