শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ
/ ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান এবং আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page