নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু মিথ্যা ষড়যন্ত্রমূলক ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার দীর্ঘ ১৬ বছর পর খালাসের খবরে টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করে উপজেলা বিএনপি। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার গিয়াস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন কফিল, নিকরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাগীর হোসেন মন্ডল প্রমুখ।
প্রসঙ্গত, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই সে কারাগারে আটক ছিলেন। তিনি বিএনপি’র প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই।


