শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার অঙ্গীকার: দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা
/ ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:   “সবাই মিলে শপথ করি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের ভূমিকা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন। শিক্ষাবিদ অধ্যাপক মির্জা মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার অমবিকা রায়, আঞ্চলিক সমন্বয়কারি জয়ন্ত কর, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, কাজীসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমুখ।

সভায় দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী এস এম আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় বক্তারা বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোকপাত করেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “সমাজের সকল স্তরের মানুষ একসঙ্গে কাজ করলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত সকলে বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই মতবিনিময় সভার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page