লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ মার্চ) পাচটিকড়ী হাটখোলা বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল জক সানা,পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেেত করিম।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্হানীয় বিএনপি
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


