শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে রঞ্জু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
/ ১০২ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বাসাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জু হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিচার দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে স্বজন ও এলাকাবাসী।

দুপুরে যমুনা সেতু-ভূঞাপুর সড়কের বাগবাড়ি বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, রঞ্জুর বাবা আব্দুর রাজ্জাক, চাচি শিউলি আক্তার জুঁই, মোস্তাক, আব্দুল আউয়ালসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, খুনের ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
উল্লেখ্য গত ২২ মার্চ বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জুসহ কয়েকজন বাসাইল উপজেলার কাশিল এলাকায় মাদকাসক্ত ফরিদ খানকে আনতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এসময় রঞ্জু গুরুতর আহত হয়। তাকে প্রথম টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। ২৩ মার্চ বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরী বাদি হয়ে ৬ জনকে আসামি করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page