শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী
/ ৩৩৫ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক:আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ২০২৫ সালে টাঙ্গাইলে অনুষ্ঠিত এস এস সি  ও সমমান পরীক্ষায় ১২টি উপজেলায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বুধবার (৯ এপ্রিল) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য মতে- এসএসসি ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিল ৬ হাজার ৫৮৮, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন।
জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে এসএসসি কেন্দ্র সংখ্যা ৪২টি ও ভেন্যু ৩৯টি, দাখিল কেন্দ্র সংখ্যা ১৫টি ও ভেন্যু ৩টি, এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র ২৫টি ও ভেন্যু ৫টি এবং দাখিল (ভোকেশনাল) কেন্দ্র ৩টি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় মোট ৮৫টি কেন্দ্রে ৪৭ টি ভেন্যুতে ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page