শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসলীমা জেসমীন পাপিয়া
/ ৬৭ Time View
Update : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১:৪৬ অপরাহ্ন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগনকে সাথে নিয়ে, নিরলস মাঠে কাজ করে যাচ্ছেন নবগঠিত সংগ্রামপুর ইউনিয়নের আওয়ামীগের সম্মানিত সদস্য তাসলীমা জেসমীন পাপিয়া। তিনি সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নুরু মোহাম্মদের স্ত্রীর ।
প্রার্থীতা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানাগেছে, সদা হাস্যজ্জল এই মহিলা নেত্রী তাসলীমা জেসমীন পাপিয়া, ইতোমধ্যে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদশের প্রতি অনুপ্রানীত হয়ে রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পাপিয়া সাধারণ ভোটারদের সকল প্রয়োজনে সাধ্য মতো সহায়তা করে যাচ্ছেন। কোন প্রয়োজনে তাঁর কাছে সাধারণ মানুষ গেলে কাউকেই ফিরিয়ে দেননি এই নেত্রী। নারীর অধিকার সুরক্ষায় তিনি অবিচল, ন্যায়ের প্রশ্নে আপোষহীন থেকে তৃনমুল নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় পক্ষে রাত দিন মাঠে কাজ করেছেন তিনি। ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকান্ডে সততা ও নিষ্ঠার সহিত সকলকে সহায়তা করে গেছেন। এলাকার সাধারণ ভোটারদের ব্যাপক উৎসাহের কারনেরই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনগনের দ্বারঘোড়ায় চষে বেড়াচ্ছেন বলে জানান নারী নেত্রী তাসলীমা জেসমীন পাপিয়া । তিনি বলেন, গণতন্ত্রের মানসকন্যা, দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তারই পথ অনুসরণ করে সুস্থ্য ধারায় রাজনীতিতে বিশ্বাস ও স্থানীয় জনগনের ভালবাসাই আমার ভরসা। আর এ ভরসা নিয়েই আমি আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাই। কথা বলতে চাই এলাকার সাধারণ মানুষের পক্ষে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page