নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সন্মানিত সদস্য মো:আনিসুর রহমানের জানাযা নামাজ শেষে নিজ গ্রাম ছয়ানি বকশিয়াতে দাফনকাজ সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মরহুম আনিসুর রহমানের মরদেহ সমাহিত করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন, ভূঞাপুর আসাদুজ্জামান হাফিযিয়া মাদ্রাসার মুহুতামিম হাফেজ মাওলানা মো:হাফিজুর রহমান। মো: রাসেল তালুকদার এর সঞ্চালনায় জানাযা পূর্বমূহর্তে আলোচনায় বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হেলাল,সন্মানিত সদস্য মো: রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন,কোষাধ্যক্ষ মো: কালাম মনডল সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া,লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল মোমেন,সহ-সভাপতি কবির আকন্দ, সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব হোসেন সৌরভ, সি: যুগ্ম আহবায়ক আব্দল হান্নান,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু,সাধারণ সম্পাদক শাহেদ পারভেজ,লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব শাহাদত হোসেন,ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মানিক, সাধারণ সম্পাদক লিটন।এছাড়া বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জানাযা নামাজে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সন্মানিত সদস্য মো : আনিসুর রহমান ব্রেনষ্টোক জনিত রোগে রবিবার (২০ এপ্রিল) সন্ধায় টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি….. ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ সকাল সসড়ে ১০টায় নিজ গ্রাম ছয়ানি বকশিয়াতে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।


