নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার( ২০ আগস্ট ) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে বক্তব্য রাখেন,
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।এসময় উপস্থিত ছিলেন ,ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের দলের আহবায়ক মো: জাহান কলি,যুবদলের আহবায়ক,মাহবুব হাসান সৌরভ,শ্রমিকদলের আহবায়ক সুফি সিদ্দিকি,কৃষকদলের আহবায়ক,মো: শুকর মাহমুদ,পৌর যুবদলের সভাপতি সাদিক টিটু,সাধারণ সসম্পাদক শাহেদ পারভেজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


