নিজস্ব প্রতিবেদকঃনাশকতা মামলার আসামী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম সরদার (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
আলম সরদার উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফজলুল শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আলম সরদারকে গ্রেফতার করতে গেলে তিনি পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্য আহত হলেও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় ভূঞাপুর থানা পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) গ্রেফতারকৃত আলম সরদারকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামী আলম সরদারকে ধরতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে আমাদের পুলিশ সদস্য আহত হলেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে আসামীকে টাঙ্গাইল সদর থানায় প্রেরন করা হয়েছে।


