শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে গণসংযোগ করছেন আব্দুল হালিম
/ ৫৩ Time View
Update : রবিবার, ১০ মার্চ, ২০১৯, ৯:২২ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক ঃ ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মাঠে নামছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ করে যাচ্ছেন। হাসপাতালে গিয়ে নিয়মিত চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন রোগীদের। এর আগের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
আব্দুল হালিম এ্যাডভোকেট ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। এরপর তিনি ইবরাহীম খাঁ সরকারি কলেজের দুইবারের ভিপি, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক ও পরবর্তীতে সভাপতি, টাঙ্গাইল জেলা ছাত্র লীগের কোষাধ্যক্ষ পরে সহ সভাপিতি, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পরে সভাপতি এবং টাঙ্গাইল জেলা আওয়ামীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও টাঙ্গাইল এ্যাডভোকেট বার সমিতির সভাতির দায়িত্ব পালন করেন এ মুক্তিযোদ্ধা। গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। পুনরায় হালিমকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে তার পক্ষে মাঠে নেমেছেন। নেতাকর্মীরা তার হয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও দোয়া চেয়ে যাচ্ছেন।
আব্দুল হালিম এ্যাডভোকেট বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে উপজেলার ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের অনুমোদনের ব্যবস্থা করেছি, ২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মান করেছি, এলেঙ্গা থেকে ভূঞাপুর পর্যন্ত ১১ টি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করেছি। যমুনা নদী শাসনের বন্য কাজের বরাদ্দ আনা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য উন্নয়নমূলক কাজ করেছি। পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক, দুর্নীতি ও সন্ত্রাস দূর করবো। একটি আধুনিক ভূঞাপুর হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত ভূঞাপুর, উপজেলাবাসীকে উপহার দিতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page