নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে
বিএনপির (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর)সন্ধায় ৯নং সন্ধানপুর ইউনিয়নের ৮নং হাজীপুর ওয়ার্ডে উদ্দ্যোগে বিএনপির নির্বাহী কমিট সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।সন্ধানপুর ইউনিয়নে প্রতিবেদক:র ৮নং হাজীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফজলু মিয়ার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘাটাইলের গণমানুষের নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। ঘাটাইল উপজেলার লহ্মিন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে তারেক রহমানের বিবিসির বাংলাতে দেয়া সাম্প্রতিক সময়ে দেয়া সাক্ষাৎকার প্রচার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন,১৫ বছর ফ্যাসিবাদ সরকার পতনের আন্দোলন করেছি।১৪,১৮,২৪ নির্বাচনে বাড়ি ছেড়ে বাবা-মা আপনজন রেখে পালিয়ে থাকছি, মামলা খেয়েছি,জেল খেটেছি
তবু দলের সাথে বেইমানি করিনি।যারা আমার নেতৃকে জেলে রেখে সংস্কারে গিয়েছে বিভিন্ন সময় নেতা নেত্রীর কথা অমান্য করে নির্বাচন করেছে দলের দূর্দিনে লিয়াজোর রাজনীতি করেছে একটি মামলাও তার নামে হয়নি এখন তারা বড় বড় কথা বলছে ত্যাগী নেতা দাবি করছে।এদের থেকে আমাদের হুশিয়ার থাকতে হবে।এমন বক্তব্য শোনার সাথে সাথে সাধারন মানুষ ও সমর্থকরা ধানের শীষের স্লোগানে স্লোগানে সভামন্ঞ্চ মূখোরিত হয়ে উঠে । পথসভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বেল্লাল হোসেন,যূগ্ম সম্পাদক আনোয়ার আজিম রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: সুফি ছিদ্দিকী, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক,উপজেল বিএনপির দপ্তর সম্পাদক মফিজুল হক,বিএনপি নেতা মো: জিয়া আহম্মদ, পৌর যুবদলের সভাপতি মো: সাদিক মাহমুদ টিটু, সাধরণ সম্পাদক শাহেদ পারভেজ প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


