শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঘাটাইল ছিল জনতার ঢল
/ ১৫৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক  : টাঙ্গাইলের ঘাটাইলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনস্রোতের সৃষ্টি করেছে নেতাকর্মীরা তাদের মনের প্রার্থীকে কাছে পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে জনতার ঢলে পরিণত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘাটাইল -৩ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের কাণ্ডারি এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের এইদিনে এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা করেন। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো। স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবিত করতে।

পক্ষান্তরে স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরদিনের জন্য কুক্ষিগত করে রাখবে। সেজন্য একদলীয় বাকশাল গঠন করে,গণতন্ত্রকে হত্যা করে বাকশালী কায়দায় অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সংগত অধিকারকে হরণ করে। দেশমাতৃকার এই চরম সংকটকালে ৭৫ এর ৩শরা নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে।জাতির এই গভীর সংকটকালে ৭ নভেম্বর জাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির বিষফোরণ ঘটে ফলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হয়।
এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে প্রাণচাঞ্চল্য তৈরী হয় এবং গণতন্ত্র অবমুক্ত হয়। বাক স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। এজেন্টরা তাদের উদ্দেশ্য সাধনের জন্য আমার নেতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে পথের কাঁটা মনে করে ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে পৈশাচিকভাবে হত্যা করে। আমরা এখন দেশের মানুষ স্বাধীন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ও দৃঢ় সংঘবদ্ধ হয়েছি।
৫ আগষ্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিষ্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন দরকার গণতন্ত্র চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিৎ করা।তিনি অনুষ্ঠানে সকলের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করেন।তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ  বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছেন। ভোটের অধিকার ফিরে এনে ঘাটাইলের জনগণকে সাথে রেখে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করবো।
নাসির বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের পেছনে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জমায়াত ইসলাম অর্থ দিয়ে ষড়যন্ত্র করছে। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে ও উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বেল্লাল হোসেন এবং আনোয়ার হোসেন হেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাবেক চেয়ারম্যান শামছুল হক শামছু প্রমূখ।
গণ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page