শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার ৪ নেত্রীকে বহিষ্কার
/ ১২৪ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার ৪ নেত্রীকে বহিষ্কার করা হয়েছে ।
বুধবার (১২ নভেম্বর) মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।বহিষ্কৃতরা হলেন—জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সেলিনা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নূপুর, সদস্য জোসনা খাতুন এবং মিনা আকতার। বহিষ্কৃতরা সবাই ঘাটাইল উপজেলার অধিবাসী, ঘাটাইলের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তারা জড়িত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে গত ১০ নভেম্বর আপনাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশে আপনারা যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক না হওয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের পদ থেকে আপনাদের বহিষ্কার করা হলো।দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-১৩২(ঘাটাইল-৩) আসনে দলীয় ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্যে ওবায়দুল হক নাসিরকে প্রার্থিতা ঘোষণা করে বিএনপি। পরে এক কর্মসূচিতে ওই প্রার্থিতা বাতিলের দাবি করে লুৎফর রহমান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। যার নেতৃত্ব দেন বহিষ্কৃত নারী নেত্রীরা।
এ বিষয়ে মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নুপুর বলেন, আমাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আমরা জবাব দেওয়ার পরও এই বহিষ্কারাদেশ পেলাম। এই বিষয়ে আর কিছুই বলার নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page