নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১৩২ ঘাটাইল-৩ বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির এর পক্ষে লোকেরপাড়া ইউনিয়নে পাঁচটিকড়ী উত্তরপাড়া মাদরাসার কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
রবিবার(৪ জানুয়ারি)রাতে মাদরাসা হলরুমে ৭ ও ৮ নং ওয়ার্ডের এ কেন্দ্র কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের সভাপতি মো: নুরুল ইসলাম ।এ সময় উপস্থিত ঘাটাইল উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়া,লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো:আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন,উপজেলা বিএনপির সদস্য মো: মিলটন তালুকদার,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আলতাফ হোসেন, বর্তমান সহ-সভাপতি মো: অলোক বসুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো:আনয়ার হোসেন, মো:কবির হোসেন আকন্দ, যুগ্ম -সম্পাদক মো: মো:ফারুক হোসেন, মো:সোহেল, সাংগঠনিক সম্পাদক মো:আব্দুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মো:জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: নজরুল ইসলাম,যুগ্ম-আহবায়ক খন্দকার আরিফুল ইসলাম আরিফ,মো: বিদুৎ প্রমূখ। এসময় ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


