নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বিএনপি নেতা কালু মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এতে বিএনপি নেতা অবসর প্রাপ্ত বিডিআর সার্জেন্ট মো: লিটন তালুকদার খোকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়া।ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শরিফ হোসেন মন্ডল এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন , লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো:কবির হোসেন আকন্দ, ঘাটাইল উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মন্ডল,লোকেরপাড়া ইউনিয়ন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আব্বাস মন্ডল,শ্রমিকদলের সহ-সভাপতি মো: লূৎফর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক মো: শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, বিএনপি নেতা বেঙ্গা,রবি প্রমূখ। এ সময় উপস্থিত বক্তাও জনসাধারণ ধানেরশীষ প্রতিকের কাজ করার অভিমত ব্যক্ত করেন।কিছু কিছু লোক ভুল পথে থাকলেও এখন সবাই নিজ দলের ধানেরশীষ প্রতিকের কাজ করা শুরু করছে। হামিদা বেগম বলেন,বিএনপি করলে ধানেরশীষে ভোট দিব এর বাইরে থাকার সুযোগ নাই।উঠান বৈঠকে মা-বোনসহ
বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


