ঘাটাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ধানেরশীষ প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি)বেলা ১১ টায় ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা ইউনিট কমান্ড এর উদ্যোগে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মুক্তিযোদ্ধাদের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং তাদের সকলের কাছে ধানেরশীষের ভোট প্রার্থনা করেন এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।এতে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ । অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাই সমর্থন ব্যক্ত করেন ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


